মোহাম্মাদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ আজ বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিংগাইরে আসবেন স্বাস্থ্য ও পরিবারকলল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি সিংগাইরবাসীর বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
আজ ২৩ জুন ২০১৯ইং – রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় অভিযাত্রার ৭০তম বর্ষপূর্তিতে সিংগাইর উপজেলা আওয়ামী লীগ আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠানের। সিংগাইর উপজেলা চত্ত্বর- মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী- আলহাজ্ব জাহিদ মালেক স্বপন। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল এই দিনে সিংগাইর তথা মানিকগঞ্জবাসীর স্বাস্থ্য সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আশা করছেন সূধীমহল।
বাংলাদেশ আওয়ামী লীগ, সিংগাইর উপজেলা শাখার সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য- মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান- এডঃ গোলাম মহিউদ্দিন ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- এডঃ আব্দুস সালাম পি.পি.।
আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।


