আগামীকাল শুরু হচ্ছে চরমোনাইর বাৎসরিক মাহফিল

81

২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি-২০১৯ চরমোনাই ফাল্গুনের ঐতিহাসিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিগত বছরের মত এবারও চরমোনাই মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সূত্র মতে, এ ফাল্গুনের মুসল্লিদের জন্য ৫টি ময়দান সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে। ইতিমধ্যে মুসুল্লিদপর পদচারণায় পরিপূর্ণ হয়েছে ময়দান । ৫টি ময়দানের পরিমাপ প্রায় ১৪/১৫ বর্গ কিলোমিটার।

বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা অনেকেই মাঠে পৌছেছে, কিছু প্রতিনিধিগন এখনও পথে আছে। মাহফিলের সার্বক্ষণিক কার্যক্রম মিডিয়ায় তুলে ধরতে চরমোনাই মিডিয়া সেল নিয়েছে বিশেষ ব্যবস্থাপনা ।

মাহফিলের সার্বিক নিরাপত্তার লক্ষে কয়েকটি প্রশাসনিক ও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে ৷ বরিশাল জেলার পুলিশ, র্যাব ও গোয়েন্দা বিভাগ মিলে ১০ প্লাটুন প্রশাসনিক কর্মকর্তা নিয়োজিত থাকবে ময়দানে।

এর বাহিরে নিজস্ব স্বেচ্ছাসেবক থেকে ৩৫০ জন গোয়েন্দা বাহিনীর কাজ করবে। মুসুল্লিদের সেবায় চরমোনাই মাদরাসার ২৫০০ হাজার ছাত্র ও স্বেচ্ছাসেবক ২০০০ হাজার নিয়োজিত থাকবে। জরুরি আলাপের জন্য ৫টি মাঠেই টেলিফোন সংযোগ দেয়া হয়েছে, পাশাপাশি সেচ্ছাসেবকদের তথ্য আদান প্রদানের জন্য ওয়াকিউট ব্যবহ্নিত হচ্ছে। মাহফিলে বয়ান শুনার লক্ষে মুসুল্লিদের জন্য ৩৬০০ শত মাইক লাগানো হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য ৪ টি সুবিশাল জেনেরেটর প্রস্তুত করা হয়েছে। মুসুল্লিদের জন্য ১৫,০০০ হাজার বাথরুম ও গোসলখানা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য রয়েছে মনিটরিং টিম। হোটেল রেস্তোরাঁয় পঁচা ও বাসি খাবার প্রতিরোধে শক্তিশালী টিম গঠন করা হয়েছে।

মাহফিলে অসুস্থ মুসুল্লিদের সেবা দিতে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন ও ২০ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে। বিগত বছরের ন্যায় এবারও ভারত, ওমান, কাতার, মিশরের শীর্ষস্থানীয় শায়েখগন উপস্থিত হয়ে নসিহত করবেন।