অাশাশুনিতে সমৃদ্ধি কর্মসূচির মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

45
নিজস্ব প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন’র সহযোগিতায় এবং বে-সরকারী সংস্থা উন্নয়ন এর বাস্তবায়নে অাশাশুনিতে মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অাজ ২৭শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সংস্থার অাশাশুনি শাখা অফিসে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উক্ত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য ক্যাম্পে মোট ১২১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

রোগী দেখেন যশোর মেডিকেল কলেজের লেকচারার মোঃ নাজমুল হাসান তুহিন ও যশোর অাধুনিক হাসপাতালের ইএমও বায়োজিদ হাসান।

উক্ত স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন অাশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান,শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মণ্ডল,স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইকবাল কবির,সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন,এমঅাইএস অফিসার তাপসী তরফদার,মৎস কর্মকর্তা তানভীর রেজা,সকল ওয়ার্ডের স্বাস্থ্য পরিদর্শক সহ ফিল্ড কর্মকর্তা রাজ্জাক,হানিফ,অানারুল,রামপ্রদাস,মনিরুল সহ অারো অনেকেই।