আশাশুনি প্রতিনিধি : ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবীতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশাশুনি জনতা ব্যাংক মোড় হতে উপজেলা সড়কে উপজেলা জলবায়ূ অধিপরামর্শ ফোরাম ও লিডার্স এর আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূলীয় সুরক্ষার দাবি” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি আব্দুল হান্নান।
লিডার্সের সিনিয়র ফ্যাসিলিটেটর মাধাই চন্দ্র সরকারের সঞ্চালনায় এসময় উপজেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, প্রকল্প সমন্বয়কারী রনজিত কুমার মন্ডল, লবন পানি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিমলকৃষ্ণ মন্ডল, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম, উপজেলা জলবায়ূ অধিপরামর্শ ফোরামের যুগ্ম আহবায়ক ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সভাপতি আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি আনছার ভিডিপির মহিলা বিষয়ক কমান্ডার মারুফা বেগম, সদর ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সভাপতি বনমালী দাশ, শোভনালী ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সভাপতি মোহন্ত কুমার হালদারসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ, ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সদস্যবৃন্দ, লিডার্সের প্রতিনিধিবৃন্দ ও উপক‚লীয় ক্ষতিগস্থ জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, ১৯৭০সালের ১২ নভেম্বর ভোলা সাইক্লোনের ৫০বছর পূর্তি উপলক্ষে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ১২ নভেম্বরকে উপক‚ল দিবস হিসাবে ঘোষনার পাশাপাশি, দক্ষিণ পশ্চিম উপক‚লীয় এলাকাকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষনা, টেকসই বেড়ীবাঁধ নির্মাণ, উপক‚ল রক্ষার্থে উন্নয়ন বোর্ড গঠন, সুন্দরবন সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহন করা সহ বিভিন্ন দাবী জানান।


