অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ( যশোর): রাজগঞ্জের হানুয়ার জেলে পাড়াতে পাওনা ৩৭ টাকা আদায় করতে মুদির দোকানদার পরেশ বিশ্বাস কর্তৃক অসহায় প্রতিবন্ধী যুবক রাজকুমারকে(২৩) মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শক্রবার রাজগঞ্জের হানুয়ার জেলে পাড়া এলাকায় ঘটে এ ঘটনা ।
রাজকুমার হানুয়ার জেলে পাড়ার মৃতঃ নিত্যানন্দর ছেলে।
রাজকুমার জানান, আমি আমার গ্রামের পরেশের মুদির দোকান থেকে নিয়মিত মালামাল ক্রয় করি। এক সময় দোকানে আমার ৩৭ টাকা বকেয়া পরে।
এর জের ধরে শক্রুবার দুপুরে পরেশ বিশ্বাস জেলে পাড়ার পূজা মন্দির পাশ থেকে আমাকে জোরপুর্বক উঠিয়ে নিয়ে আমাকে এলোপাতারি ভাবে মারতে থাকে ।
আমি পরেশ বিশ্বাসকে বলি দাদা আমি কিছু দিন ধরে মাছ ধরতে পারছি না। তুই কিছু দিন দেরি কর আমি তোর টাকা দিয়ে দেবো, কিন্তু সে আমার কথা না শুনে আমাকে ইচ্ছামত মারতে থাকে, এবং ব্যপোক গালিগালাজ করতে থাকে।
ছেলের মারধরের কথা শুনে মা
মারধর করার প্রতিবাদ করতে গেলে তাকেও গালিগারাজ করে তাড়িয়ে দেয়।
এই ঘটনার বিষয় জানার জন্য দোকানদার পরেশে বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কিছু বলতে রাজি হননি।



