স ম আলাউদ্দনি প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

20

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম. আলাউদ্দীন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড ডে মিল। এ উপলক্ষে মঙ্গলবার স্কুলে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি স. ম আক্তারুল আলম।

স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ফজলুর রহমান, নরেশ চন্দ্র সরকার, নবকুমার ঢালী, রুহুল কুদ্দুস, বিশ্বনাথ সরকার, পূর্ণচন্দ্র সরকার, উজ্জ্বল রায়, সুশান্ত মন্ডল, মুকুল রায়, কৃষ্ণপদ সরকার, তপন রায়, তাপস রায় ও খায়রুজ্জামান প্রমুখ।

স্কুলে মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উল্লাস প্রকাশ করে। একসাথে সবাই মিলে দুপুরের খাবারে অংশ নিয়ে খুশিতে ভরে ওঠে তাদের মন। এসময় স্কুলের সভাপতি শিক্ষার্থীদের লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনায় নির্ভেজাল দেশ প্রেমিক, বিজ্ঞান মনস্ক ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকবিলার দক্ষ সৈনিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির সেবকে পরিণত হওয়ার আহ্বান জানান স্কুলের সভাপতি স. ম আক্তারুল আলম।