সড়ক দুর্ঘটয়ানায় নিহত ডলির জানাযা সম্পর্ণ

15

মোঃ মামুন হোসেন : রাজবাড়ি সড়ক দুর্ঘটয়ানায় নিহত ডলির জানাযা ৫ মে রোববার সকাল ১০ ঘটিকার সময় সম্পর্ণ করা হয়েছে। পোষ্টমর্টাম শেষে নিহত আসমা খাতুন ডলির লাশ গত ৪মে রাত ৯ ঘটিকার সময় নগরঘাটা গ্রামে পৌছায়। সকল আত্বীয়-স্বজন ও গ্রামবাসীর উপস্থিতিতে নিহতের আত্বার-মাগফেরাত কামনা করে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাযায় গত শনিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ীর আহলাদীপুরের জামাই পাগল মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গ্রীনবাংলা পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য মোছাঃ তাছলিমা বেগমের ছোট মেয়ে আসমা খাতুন ডলি (৩৫) সহ মোট ৪জন। আহত হন তার সাথে থাকা তার ছোট ছেলে ও মেঝো ভাই লিপনসহ মোট ১৭জন। তিনি ছেলে ও মেঝোভাইকে নিয়ে গত ৩ মে স্বামীর (তৌহিদ) কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে গ্রীনবাংলা পরিবহন যোগে সাতক্ষীরা ত্যাগ করেছিলেন।

পথিমধ্যে ফরিদপুরের রাজবাড়ি পৌছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আসমা খাতুন ডলিসহ নিহত মোট ৪ জন নিহত ও আহত হয় আরো ১৭ জন।

আহতরা হলেন- রবিউল ইসলাম (২৬), আল আমিন (২৫), ইকবাল হোসেন (৩০), গোলাম মহিউদ্দিন খাজা (৫৫), আবুল হোসেনসহ (৫৭), নুরুজ্জামান (৪৫), আবুল হোসেন (৫০), মহিউদ্দিন (৫০), লিপন (৪০), তাসনিম (৫), আনিস (৪২), ইকবাল (৩০), আনোয়ার (৪৫), নুর ইসলাম (৪০) এবং অজ্ঞাত আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাযায়।