নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক মো: হাফিজুর রহমান (৫০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)।
তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা শাখার নগরঘাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শনিবার রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য গত সপ্তাহে তিনি নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষে পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির
সভাপতি এস এম হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ এস এম রেজওয়ান উল্লাহ, যুগ্ম-সম্পাদক আ কুদ্দুস, আ সাত্তার, দপ্তর সম্পাদক মুহাইমিনুল ইসলাম সাগর, নঘরঘাটা ইউনিয়নের সভাপতি ডাঃ সাইদুল আলম বাবলু,সাধারণ সম্পাদক ডাঃ জগদীশ সানা, সদস্য মাসুদ আলম সুমন, ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ শোক জ্ঞাপন করেছেন।


