এস,এম. রুবেল হাসান (রনি), ভোমরা, সাতক্ষীরা : সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকায় অবস্থিত বাংলা ভাষা শহিদদের স্মৃতিবিজড়িত একমাত্র শহীদ মিনারটি জননেত্রী শেখ হাসিনার তৃনমূল কর্মি জুয়েলের প্রচেষ্টা ও শামস ইসতিয়াক (শোভন) এর উদ্দোগ্যে নতুনভাবে স্থাপিত হতে যাওয়া আধুনিক যুগোপযোগী নতুন শহিদ মিনার তৈরির ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন ভোমরা (ICP) ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল আহম্মেদ এবং ইমিগ্রশম পুলিশের টুআইসি বিশ্বজিৎ।
সুত্রমতে, আমাদের মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ দেওয়া ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত বন্দরনগরী ভোমরা জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় স্থাপিত পবিত্র শহিদ মিনারটি দীর্ঘদিন যাবত অবহেলা, অযত্ন ও পরিতাক্ত অবস্থায় পড়ে ছিল। যা পরিষ্কারপরিচ্ছন্ন তো দুরেরর কথা ভোমরা বন্দর দিয়ে আমদানিকৃত পন্যবাহী ইন্ডিয়ান লড়ি (ট্রাক) ও বাংলাদেশি টক্রাকের ঢেলাগুতা খেতেখেতে শহিদ মিনারটি চরম বিপযস্ত অবস্থায় অস্তিত্ব হারিয়ে বিলুপ্তির পর্যায়ে চলে গিয়েছিল। শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের সময় ভোমরা ইউনিয়ন আওয়ামিলীগের নাট্য ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আঃ সাত্তার জুয়েল ও ভোমরা ইউনিয়ন যুবলিগের হাতে গোনা কয়জন নেতাকর্মীর উদ্যোগে শহিদ মিনারটির চাকচিক্য ক্ষনিকের জন্য ফিরে পেতো আসতো।
এবার ভাষা শহীদেদের স্মৃতিবিজড়িত সেই ভোমরা একমাত্র জরাজীর্ণ শহীদ মিনারটি দীর্ঘদিন পরে মহান ভাষা দিবস ২০১৯ কে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার তৃনমূল কর্মি আঃ সাত্তার জুয়েল এর আপ্রাণ প্রচেষ্টা ও স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ভোমরা ইউনিয়নের কৃতি সন্তান শামস ইশতিয়াক (শোভন) এর মহান উদ্দ্যোগে এবং ভোমরা স্হল বন্দরের সকলের সহযোগিতায় যুগোপযোগী সুন্দর শহীদ মিনার স্থপতি হচ্ছে। যার পরিপেক্ষিতে আজ নতুন শহিদ মিনার তৈরির শুভ উদ্বোধন হল।
এবিষয়ে আঃ সাত্তার জুয়েল জানান, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ কে বিশ্বের দরবারে পরিচিত করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমি আমার ভোমরাবাসি কে সাথে সকল উন্নয়নমুখী কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।



