মো: আজিজুল ইসলাম ইমরানঃ পাটকেলঘাটার সুভাসিনি বাজারে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে রওশন আরা (৪০) নামে এক মহিলার হাত দ্বিখন্ডিত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ৩০ অক্টোবর দুপুরে।
তহমিনা বেগম নামে বাসের এক যাত্রী জানায় দুপুর ১২.৩০ টার দিকে শহরের সুভাসিনি বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলেই হাত দ্বখ-িত এই মহিলার। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। আহত রওশন আরা ডুমুরিয়ায় থানার ধামালিয়া ইউনিয়নে মান্দ্রা গ্রামের আহমেদ আলীর মেয়ে। তিনি আরও জানান চুকনগর থেকে বাসে উঠে সাতক্ষীরার দিকে আসছিলেন।
যাত্রীবাহী বাসটি সুভাসিনি বাজারে পৌছালে হটাৎ গতিবেগ বেড়ে যায়। এই অবস্থায় চলন্ত গাড়িটি স্প্রিড ব্রেকায় পেরিয়ে যাওয়ার সময় লাফিয়ে উঠে। এসময় জানলার পাশের সীটে বসে থাকা রওশন আরা নিজের ভারসাম্য রক্ষার্থে জানলরা কাঁচ ধরতে গেলে পাশ দিয়ে যাওয়া দ্রুত গতির ট্রাকের সাথে ঘর্ষনে তার বাম হাত ঘটনা স্থলেই দ্বিখ-িত যায়। এতে বাসের ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারবার যাত্রীরা বাস থামানের কথা বললেও বাস থামানো হয়নি।
পরবর্তীতে পাটকেলঘাটা থানা পুলিশ গাড়িটি আটক করে। আটকৃত বাসের রেজিষ্টেশন নং খুলনা মেট্রো জ-১১-০০৪৫। আহত রওশন আরাকে সাতক্ষীরা সদর হাসপালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আসংখ্যাজনক। এই বিষয়ে জানতে চাইলে পাটকেল ঘাটা থানার অফিসার ইনচার্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনা জানার পর পরই বাসটি আটক করা হয়েছে ।
তবে ড্রাইবার ও হেলপার পলাতক আছেন। বর্তমানে বসটি পাটকেলঘাটা থানায় আটক আছে এবং ট্রাক আটকের চেষ্টা চলছে।



