নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনের নৌকার প্রার্থী অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না দিন রাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় সহযোগীতা করছে সিরাজগঞ্জের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের অঙ্গ সংঘটনের নেতাকর্মী বৃন্দ।
১৭ই ডিসেম্বর হাবিবে মিল্লাত মুন্না সকালে কোবদাসপাড়া, দুপুরে শিয়ালকোল ও বিকালে মিরপুর বাসস্ট্যান্ড এ নির্বাচনী পথসভা করেন।
মুন্নার নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব মোহাম্মাদ নাসিম এমপি।
এমপি নাসিম পথসভাতে জানান, সিরাজগঞ্জ জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। সুষ্ঠভাবে নির্বাচন হলে নৌকার প্রার্থীরা আকাশ পাতাল ব্যবধানে জয়ী হবে। যদি উন্নয়ন দেখতে চান সকলে নৌকা মার্কায় ভোট দিন।



