সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাসায় তল্লাসী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেশবপুর থানা ও পৌর বিএনপি নের্তৃবৃন্দের বিবৃতি

17

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও তার ছেলে খুলনা বিভাগীয় সহ সাংগঠণিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নামে মিথ্যা মামলা ও ঢাকাস্থ বাসায় পুলিশের অভিযানের ঘটনায় তীব্র নিন্দাসহ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কেশবপুর থানা ও পৌর বিএনপি নের্তৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আলা উদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান জুলমত আলী, সাবেক চেয়ারম্যান হুমাউন কবীর, এন্তাজ আলী গাজী, রেজাউল ইসলাম গাজী, মাষ্টার শফিকুল ইসলাম, এস এম বাবর আলী, গোলাম মোস্তফা বাবু, আকরাম হোসেন, মোকারম হোসেনসহ বিএনপি নের্তৃবৃন্দ।