সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন কিনলেন হাবিবুল ইসলাম হাবিব

51
হাবিবুল ইসলাম হাবিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জন্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাবিবুল ইসলামের সহধর্মীনী এ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা ও তালা-কলারোয়ার বিএনপির নেত্রবৃন্দ।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ বিষয়টি নিশ্চিত করেছেন।