নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে মহাজোটের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা। সোমবার সন্ধ্যার পরে পাটকেলঘাটা আওয়ামী লীগ অফিসের সামনে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীদের শ্লোগান ছিলো, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিতেই হবে। আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হলে আমরা ভোট কেন্দ্রে যাবো না, যাবো না। ’



