সাতক্ষীরা-১ আসনের বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু

19
সাতক্ষীরা-১ আসনের বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু

তালা প্রতিনিধিঃ এবার নির্বাচন করতে এসে দেখলাম,আমাদের পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে, প্রচার মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে। লেবেল প্লেয়িং ফিল্ড করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবী করেছিলাম,তিনি বলেছিলেন,মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে’ সাতক্ষীরাতে একটি মডেল নির্বাচন হবে, আর সেই লক্ষ্যে কাজ করছেন তারা।

আমার বিশ্বাস অবাধ,সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে তালা-কলারোয়ার মানুষ ঐক্যবদ্ধ। কিছু মুষ্টেমেয় সন্ত্রাসীর কাছে তালা-কলারোয়ার মানুষ জিম্মি হতে পারে না। এসময় তিনি আরো বলেন,আমাদের নামে নতুন মামলা দিয়ে নতুন করে আসামী করছে পুলিশ। তিনি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত পুলিশকে নিরপেক্ষভাবে ভুমিকা পালনের জন্য সহযোগীতা কামনা করেন। যেন মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন ভাবে নীরিহ কাউকে হয়রানী না করতেও পুলিশের প্রতি আহ্বান জনান।

বৃহস্পতিবার(১৩ ডিসেম্বর) সকালে নির্বাচনী প্রচারাভিযানের পূর্বে তালা উপজেলার মাগুরার জয়নুদ্দীন (রাঃ) এর মাজার জিয়ারত করার পর মাগুরা বাজারে গনসংযোগের সময় তালা-কলারোয়ার বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব একথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুখ, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,উপজেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা,শেখ জিল্লুর রহমান,যুগ্ন সম্পাদক মির্জা আতিয়ার রহমান,এম মফিদুল হক লিটু,বিএনপি নেতা সোহরাব হোসেন,শহিদুল ইসলামসহ তালা কলারোয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তালা উপজেলা সাবেক বিএনপির সভাপতি মরহুম এবিএম আলতাফ হোসেন ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়লের কবর জিয়ারত করেন।