সাতক্ষীরা সদরের ঘোনায় “স্কুলে শিক্ষার্থী” থাকলেও কোনো খেলার মাঠ নেই

40

বিশেষ প্রতিনিধি :: স্কুলে পর্যাপ্ত শিক্ষার্থী আছে তবে শিশু বিনোদনের জন্য সামনে নেই কোনো খেলার মাঠ।এটি সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।সরেজমিনে দেখাগেছে, স্কুলটির নতুন ভবন নির্মিত হয়েছে ২০১৩ সালে।তারপর হতে নতুন ভবনের ক্লাস রুমে আনন্দের সাথে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা।তবে,তাদের মধ্যে কোনো একটা শূন্যতা সব সময় কুরে কুরে খাচ্ছে।আর সেটি হলো বিদ্যালয়ের খেলার মাঠ না থাকা। যা একটি বিদ্যালয়ের প্রধানতম বৈশিষ্ট্য,আর এটা থেকে পিছিয়ে পড়েছে স্কুলটি।

লেখাপড়ার পাশাপাশি বিনোদন কোমলমতি শিশুদের বিকশিত করতে ব্যাপক ভূমিকা রাখে। বিনোদন শিশুদের মনকে ফ্রেশ করে অন্যায় ও খারাপ কাজ থেকে দুরে সরিয়ে রাখে।আর এই বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এসকল শিশুরা। কিন্তু দূর্ভাগ্যের বিষয় স্কুলটির সামনে শিশুদের জন্য নেই খেলার মাঠ ।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিককে জানান, লেখাপড়া ও বিনোদন দুটোই শিশুদের সুন্দর জীবন গঠনে পরিপূরক হিসাবে কাজ করে ।কিন্তু এখানে বিনোদনের জন্য খেলা করার সেই পরিবেশ টুকু নেই।শিক্ষার্থীরা খেলা করতে পারলে তাদের মাঝে বিনোদনের স্বস্তি ফিরবে।

স্কুলের কোমলমতি শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী ও সচেতন এলাকাবাসি সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে দ্রুত স্কুলে খেলার মাঠ তৈরীর দাবী জানিয়েছে।