
মো. জাবের হোসেন : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন হয়েছে। ২৫ মে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হল।
এতে সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি হাসিম উদ্দিন হিমেল ও ফজলে রাব্বী শাওন, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ শাহবাজ খান সহ ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন হয়েছে।
![]()


