সাতক্ষীরায় ৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

75

মো. খলিলুর রহমান : সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে তিনটি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

এ সময় কৃষি জমির উপর ভাটা নির্মাণ করে অবাধে ইট পুড়িয়ে পরিবেশ দূষণের অপরাধে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের আলী ব্রিকস, এস আর ব্রিকস ও কাজীরহাটের এইচ এম ব্রিকস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।