ডেস্ক নিউজ : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
মাস্ক বিহীন ঘুরাফেরা করা, দোকানে মাস্ক বিহীন পণ্য বিক্রয় করা এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে আজ ৩২টি মামলায় ১৪,৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় মাস্ক বিহীন মানুষের মাঝে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে।
![]()
করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলাতে এখন পর্যন্ত ৩৩৯০ টি মামলায় ৫৩,০০,৭৭৯ টাকা জরিমানা করা হয়েছে।


