মোঃ সাইদুজ্জামানঃ সাতক্ষীরায় এ সময়ের জনপ্রিয় মডেল কন্যা নন্দিনী রায় নেহার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এ উপস্থাপনা ও প্রোগ্রাম এর মধ্য দিয়ে দিন দিন সুপরিচিত এই মডেল কন্যা।
তার একান্ত সাক্ষাতকারে লাল সবুজের কথা কে জানান, তিনি অনেক চড়াই-উতরাই পার করে তিনি আজকের এ অবস্থানে এসেছেন। তিনি বলেন একটা মেয়ে ঘর থেকে বের হলে নানা রকম কথা উঠতে থাকে তবে কারও মন্তব্য কে মনে রেখে নিজের লক্ষ ভ্রষ্ট করা উচিত নয়।

যদি তুমি সৎ এবং পরিশ্রমী হও তাহলে একদিন তুমি তোমার সঠিক লক্ষে পৌছাতে পারবে। ইতিমধ্যে তিনি বিভিন্ন টিভি প্রোগ্রাম এ অংশগ্রহণ করেছেন। বেশ কিছু টিভিতে তার অভিনিতো নাটক সম্প্রচার হয়েছে।
জনপ্রিয় এই মডেল কন্যা আরও জানান, তিনি সাতক্ষীরাবাসীর দোয়া এবং আর্শীবাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চান।



