সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের কদম্তলা-বৈকারী সড়কে ট্রলি চালকদের বেপরোয়া ট্রলি চালানোর দৌরাত্ম বেড়েই চলেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দেখার যেন কেউ নেই।
আজ ২১শে মে রোজ সোমবার বিকাল ৫টার দিকে আঁগরদাড়ী বেদেপোতার মোড়ে এক দ্রুত গতিসম্পন্ন ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল (রেজিঃ নং- সাতক্ষীরা-হ ১৪-৭৬৫২) আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় ট্রলি চালক বাবু (২৫) চলন্ত ট্রলি থেকে লাফিয়ে পড়ে এবং ট্রলিটি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এদিকে মোটরসাইকেল আরোহী সবুজ (৩০) ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও সে মারাত্মকভাবে জখম হয় এবং তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। জানা যায় উক্ত ট্রলি চালক বাবু বেদেপোতা গ্রামের বাসিন্দা আর আহত সবুজ গড়িয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলেন, ট্রলি চালকদের এইরকম বেপরোয়া ট্রলি চালানোর জন্য আবাদের হাট সহ উক্ত সড়কের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দেখার যেন কেউ নেই। তারা আরও বলেন, ইতিপূর্বে আবাদের হাট এলাকায় পৃথক ট্রলি দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। ট্রলি চালকরা যাতে এমন বেপরোয়াভাবে (লাইসেন্স বিহীন) ট্রলি চালাতে না পারে এবং সাধারণ মানুষ যাতে ট্রলি দূর্ঘটনার কবলে না পড়ে সেজন্য আইন-শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।



