সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

93
মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আজগর মোড়ল (৫৫)। সে কুশখালীর মৃত হাতেম মোড়লের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেনের তত্ত্বাবধানে জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈকারীর ভাদড়া গ্রামস্থ জনৈক রাজুর চায়ের দোকানের সামনে ভাদড়া বলফিল্ড টু বাঁশদাহগামী পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ কুক্ষাত মাদক ব্যবসায়ী আজগর কে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা রুজু করেছে। তিনি আরো জানান আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।