সাতক্ষীরার আলোচিত ফোর মার্ডার মামলায় আসামীকে মৃত্যুদণ্ড আদালতের

135

ডেস্ক নিউজ :  সাতক্ষীরার কলারোয়ায় বহুল আলোচিত চার হত্যাকাণ্ডের রায় ঘোষণণা হয়েছে।হত্যাকান্ডের ১০ মাস ২৯ দিন পরে এ রায় হল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রায়ে বিজ্ঞ আদালত নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল কে ফাঁসির আদেশ দিয়েছেন।তবে আসামী আগামী এক সপ্তাহের ভেতর উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন।রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট আব্দুল লতিফ। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট হায়দার।

এ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামী হলেন নিহত শাহীনুরের ছোট ভাই রাইহানুল।

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর কলারোয়া উপজেলার খালসি গ্রামের হ্যাচারী মালিক শাহীনুর তার স্ত্রী সাবিনা খাতুন ছেলে সিয়াম ও মেয়ে মাহিকে একই সাথে গলা কেটে হত্যা করে নিহত শাহীনুরের ছোট ভাই রাইহানুল।