আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। নারীর প্রতি সহিংসতা রোধে ‘আপনার পাশে, আপনার পুলিশ’- এই শ্লোগানকে সামনে রেখে সাতকানিয়া মাদার্শা ইউনিয়নে ধর্ষণ,নারী নির্যাতন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে চলার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান সমাবেশের সভাপতিত্ব বক্তব্য সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন।
আজ ১৭ অক্টোবর সকাল ১১ টায় ৭ নং মাদার্শা ইউনিয়নে মাদ্রাসা ই-আবু হুরাইয়া (রাঃ)দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাতকানিয়া থানা’র উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী তিনি জানান পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন এবং তিনি বিট পুলিশিং অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।
মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদ সিকদার এর সঞ্চণালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উপ- প্রচার সম্পাদক নাঈমুর হক হারুন,সাবেক দপ্তর সম্পাদক কাইসারুল আলম চৌধুরী,মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন জামাল,মোজাম্মেল হক,সাতকানিয়া থানার কর্মকতা এস আই তাপস,এএস আই রমজান,ইউপি সদস্য নুরুল কবির,মোহাম্মদ হারুন,আবুল হোসেন মনু,নুরু আহম্মদ কালু,ইজ্জত আলী,মোহাম্মদ হাসেম,জিয়াবুল হক,মোহাম্মদ পেঠান,যুবলীগ নেতা ফয়েজ আহমদ, দেলোয়ার হোসেন বেলাল,মোহাম্মদ খোরশেদ, ইউপি মহিলা মেম্বার জেবুনেচ্ছা,আঙ্গুরা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


