অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ, ( যশোর) ।। সন্ত্রাসীদের হামরায় নিহত পাবনার নারী সাংবাদিক আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবী জানিয়েছে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ ।
এছাড়াও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক জি এম বাবু, কোষাধ্যক্ষ মফিজুর রহমার, ওসমান গণী,রুহুল কুদ্দুস, ইলিয়াস কবির, জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক হেলাল হোসেন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, রেজাউল করিম রয়েল, অমারেশ কুমার বিশ্বাস, আনিচুর রহমান, হাবিবুর রহমান, উত্তম চক্রবর্ত্তী,এসহাক হোসেন, প্রমুখ।



