সাংবাদিক মাসুম বিল্লাহ’র দাদি’র ইন্তেকাল ও মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

30

প্রেস বিজ্ঞপ্তিঃ যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর, অনলাইন নিউজ পোর্টাল লাল সবুজের কথা’র সদর (যশোর) প্রতিনিধি, জাতীয় পাক্ষীক কৃষি বিপ্লব পত্রিকার যশোর জেলা প্রতিনিধি কবি ও সাংবাদিক মাসুম বিল্লাহ’র দাদি মোছাঃ আমেনা খাতুন গত বুধবার রাত ১০:১০ মিনিটে যশোর সদরে’র ইছালীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি…. রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য তিনি প্রায় সাড়ে তিন বছর ব্রেনস্টোক শয্যা সায়িত ছিলেন। সাংবাদিক মাসুম বিল্লাহ তার দাদির রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে। এবং সেই সাথে মাসুম বিল্লাহর দাদির মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও বিবৃতি দিয়েছেন।বিবৃতি দাতারা হলেন ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, আল হেরা মডেল স্কুলের পরিচালক ডাঃ হাফিজুর রহমান, বীর বিক্রম নূরুল হক।

ঘটনাস্থলে সমবেদনা জানাতে ছুটে আসেন ৩ ইছালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইদ্রিস আলী, ১,২,৩, ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোঃ হালিমা খাতুন, সাবেক চেয়ারম্যান জননেতা মোঃ আয়ূব হোসেন,সমাজ সেবক ও আ.লীগ নেতা মোঃ আবু সাঈদ। পৃথক এক বিবৃতিতে আমরা ধুমপান করিনা শ্রোতা ইউনিটের’র সাধারন সম্পাদক মোঃ রোকোন-উদ্দৌলাহ,ও সাংবাদিক কিশোর বিশ্বাস,এছাড়াও মেহেদী কম্পিউটার ট্রেনিং সেন্টারে’র চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান গভীর শোক জ্ঞাপন করে।