ধানদিয়ায় সাংবাদিকের দাদা মোহাম্মদ আলীর ইন্তেকাল

298
সাংবাদিক আবু সাঈদ ও সাংবাদিক সোহাগ হোসেন রানার দাদা মোহাম্মদ আলী। ছবি - ফাইল ফটো।
সাংবাদিক আবু সাঈদ ও সাংবাদিক সোহাগ হোসেন রানার দাদা মোহাম্মদ আলী। ছবি - ফাইল ফটো।

ডেস্ক নিউজ : সাংবাদিক আবু সাঈদ ও সাংবাদিক সোহাগ হোসেন রানার দাদা মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী….. রাজিউন)।

শনিবার ভোর রাত ৩.৩০টায় নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের আলিপুর সরদারপাড়া গ্রামের মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ্যতা জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। শনিবার সকাল ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার পরিবারের লোকজন মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন লাল সবুজের কথা অনলাইন নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ জাবের হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, উপদেষ্ঠা মন্ডলীর সদস্যবৃন্দ সহ লাল সবুজের কথা নিউজ পরিবার।