সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয় করতে হবে-সাবেক এমপি চঞ্চল

48

সেলিম রেজা, মহেশপুর, ঝিনাইদহ,প্রতিনিধি : ঝিনাইদহ-৩ আসনের নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় আসেন সাবেক এমপি এ্যাডঃ শফিকুলআজম খাঁন চঞ্চল ।সোমবার তিনি ঢাকা থেকে দুপুর ১টার সময় মহেশপুর কলেজস্টান্ড চত্বরের সামনে এসে পোঁছালে হাজারো নেতাকর্মী সমর্থকদের উৎসুখ জনতা একত্রিত হয়ে জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে মুখরিতকরে কন্ঠে অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন।উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি শেখ নিজাম উদ্দীন এর সভাপতিত্বে তিনি উপজেলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাড়িয়ে সকল নেতা-কর্মী- সমর্থকদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন,আপনাদের ভালোবাসার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্ট হয়ে আমাকে আবারো মনোনয়ন দিয়েছেন। তিনি কোটচাঁদপুর-মহেশপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার প্রতি আপনাদের ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। এখন আমাদের কাজ হবে সকলে মিলেমিশে নৌকা মার্কায় ভোট দিয়ে এ আসনটিতে বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।সকলে দ্বিধা দন্দ ভূলে নৌকা বিজয়ের লক্ষে কাজ করতে হবে।

এসময় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, আজিজুল হক আজা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম এ আসাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,পৌর ছাত্রলীগের আহবায়ক আলমগীর কবির,যুগ্ন-আহবায়ক নাজমুল হাসান লাল্টু ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল খাঁন,শান্তি,শফিকুল,দপ্তর সম্পাদক এস এম রবিওল হোসনে শান্ত প্রমূখ।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আাসা চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।