শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শক নগরঘাটার সন্তান আরিফুজ্জামান জুয়েল আর নেই

199
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শক এসএম আরিফুজ্জামান জুয়েল। ছবি : ফাইলফটো

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের এসএম খালেক সরদারের পুত্র এসএম আরিফুজ্জামান জুয়েল (৪১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি গত সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবার থেকে জানিয়েছেন। কর্মসূত্রে তিনি ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (বাংলাদেশ সচিবালয়)-এর সাবেক পিআরও এবং বর্তমানে শ্রম পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও দুই পুত্রসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি অনলাইন পত্রিকা “লাল সবুজের কথা”র নির্বাহী সম্পাদক শিক্ষক মো: মোজাফফর হোসেনের বাল্য বন্ধু। “লাল সবুজের কথা” পরিবারের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা  ও শোক জ্ঞাপন করেছে। একইসাথে পাটকেলঘাটা থানা সমিতি,ঢাকা পরিবারের পক্ষ থেকেও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা  ও শোক জ্ঞাপন করেছে।

বুধবার দুপুরে মরহুমের মৃত দেহ ঢাকা থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ যোহর নামাজ শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবার থেকে জানিয়েছেন।