আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রনে সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে সারাদেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউনের কারণে যানবহন বন্ধ থাকায় কেশবপুরে শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে ঢাকায় রওনা দেন মোহাম্মদ রবিন নামে এক যুবক বলে দেখা গেছে।
মোহাম্মদ রবিন সাংবাদিকদের জানান,কঠোর লকডাউনের কারণে যানবহন সড়কে বন্ধ থাকার ফলে গত ২২ জুলাই বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে ঢাকার পথে রওনা দেওয়া হয়।
প্রায় ৩দিনের যাত্রা শেষে শনিবার ২৪ জুলাই সকাল ১০ টায় ঢাকার আমিন বাজারে তিনি পৌঁছান। তিনি বলেন,পেট তো আর মানে না,তাই পেট বাঁচাতে বাইকেল চালিয়ে ঢাকা আসা ছাড়া আর কোন উপায় ছিল না। যাতায়াতে পথে তার খাওয়া,দাওয়া বাবদ খরচ হয় ৬শ টাকা।


