শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় কয়রায় ছাত্রলীগের দোয়া মাহফিল

47

ওবায়দুল কবির সম্রাট, কয়রা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক বাগেরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন রোগমুক্তি কামনায় খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নির্দেশনায় কয়রায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদলের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম বাহারুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক মাসুদ রানা, কয়রা উপজেলার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা, রিজভী, বেলাল আহমেদ বিল্লু, আমিনুর রহমান রাজা, মেহেদী হাসান, নিয়াজ মোর্শেদ সেলিম, রেজা জোবায়ের হোসেন প্রমুখ।মোনাজাতে শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।