শার্শার আগ্রভুলোট সীমান্ত থেকে১৮২৭ পিস ইয়াবা আটক

34
শার্শার আগ্রভুলোট সীমান্ত থেকে১৮২৭ পিস ইয়াবা আটক

মোঃ জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার আগ্রভুলোট সীমান্ত থেকে ১৮২৭ পিস ইয়াবা আটক করেছে ২১ বর্ডার গার্ড বিজিবি’র সদস্যরা।

রবিবার দুপুর ২ টার দিকে আগ্রভুলোট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন আগ্রভুলোট গ্রামস্থ ইছামতি খাল পাড় ঘেঁষে দুই জন চোরাকারকারী আসছে তখন বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করে। সেসময় চোরাচালানী দল বিজিবি সদস্যদের কে দেখে তাদের হাতে থাকা পলিথিন ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। দুই মাদক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। পরে মাদক উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি সদস্যরা।