শার্শায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

13
শার্শায় অজ্ঞাত এক যুবক লাশ উদ্ধার

মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর জেলার ,শার্শা থানার কালিয়ানী হাজ্বী মশিয়ার ঘেরের পাশে খড়ের মাঠে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (৩১শে জুলাই) সকাল ৮টায় দিকে হাজ্বী মশিয়ার রহমান ঘেরের পাশে খড়ের মাঠে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয‍্যা হাসপাতালে মর্গে পাঠায়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এস আই আব্দুর রহিম সাংবাদিকদের জানান মৌখিক ভাবে শুনতে পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। তবে লাশের গায়ে ১৪ টি ধারালো অস্ত্রদিয়ে খোচানোর চিহ্ন রয়েছে বলে তিনি জানান । ধারনা করা হচ্ছে অভ্যান্তরীন দন্ধের কারনে তাকে অপহরন করে এনে দুর্বিত্তরা খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে। তবে নিহতের নাম পরিচয় ও খুনের রহস্য পুলিশ এখনো জানতে পারেনি ।