ডেস্ক নিউজ : মহান ভাষা শহিদদের স্মরণে তালার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেজুঁতির নেতৃত্বে প্রভাত ফেরিতে স্কুলের সভাপতি স ম আক্তারুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করে।
পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং এদেশের বিভিন্ন সংগ্রামী ঐতিহ্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।


