শহরের সুলতানপুরে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

15

ডেস্ক নিউজ : শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নের অংশ হিসেবে শহরের সুলতানপুর বড়বাজার থেকে প্রাণ শায়ের খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, বিভিন্ন সংগঠন, স্বেচ্চাসেবী সংগঠন, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।

জেলা প্রশাসকের এই উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণ শায়ের খাল বাস্তবায়িত হবে।