আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি ।।লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের দাবী পূরনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড.অাবুরেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী’র ঐকান্তিক প্রচেষ্ঠায় এবং এস.অালম গ্রুপের পরিচালক অালহাজ্ব সাইফুল অালম মাসুদের সহযোগীতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বটতলী স্টেশন থেকে সরাসরি চট্টগ্রাম শহরের সিনেমা প্যালেস পর্যন্ত এস.আলম সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে বটতলী স্টেশনস্থ এ.রহমান মার্কেট প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে কাউন্টার উদ্বোধন করেন, চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, ড.আবুরেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, এস.আলম সার্ভিসের জেনারেল ম্যানেজার মো. আবেদ খাঁন,
সাতকানিয়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব এসএম শাহেদ প্রমুখ
লোহাগাড়া সদর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম গণি সম্রাট, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, দক্ষিণ জেলা যুবলীগের তথ্যও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ন-আহবায়ক ফজলে এলাহি আরজু, যুগ্ন-আহবায়ক আব্দুল হান্নান মো. ফারুক, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ, লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি সরোয়ার কামালসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


