এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : চলমান কঠোর লকডাউন উপেক্ষা করে তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের পিতার অর্থদণ্ড দেয়া হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারিফ-উল-হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দন্ডাদেশ প্রদান করেন।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রামের তরুন পালের মেয়ে লাবনী পালের সাথে ঢাকায় চাকরিরত যশোরের মনিরামপুর উপজেলার এক ছেলের বিয়ে ঠিক হয়।বৃহস্পতিবার (১ জুলাই) রাতে কনের পিতার বাড়ি তালার চরগ্রামে অনুষ্ঠানের মধ্যদিয়ে সেই বিয়ে সম্পন্ন করা হচ্ছিল।দেশব্যাপী চলমান কঠোর লকডাউন উপেক্ষা করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করার খবর পেয়ে রাত ৯টার দিকে চরগ্রামে কনের বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
এসময় পুলিশ এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের বর সহ অনেকেই অনুষ্ঠান থেকে সরে যান।
উপজেলা নির্বাহী অফিসার মো.তারিফ-উল-হাসান জানান, ঘটনাস্থল যেয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ সহ কনের পিতা তরুন পালকে ৩হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠান বন্ধ নিশ্চিত করতে রাতে সেখানে আবারও যাওয়া হবে।
ইউএনও মো. তারিফ-উল-হাসান জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়েনে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ৩জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র মাধ্যমে প্রতিদিন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়ন কার্যক্রম, ইউনিয়ন-ওয়ার্ড কমিটিসমূহের কার্যক্রম মনিটরিং এবং জন সচেতনতামূলক প্রচার অব্যাহত থাকবে


