মুহা. রাশেদুল ইসলাম রাফি ।। মনে হয় রোজা ও করোনা দুটি বিপরীত শব্দ। কারণ রোজা আসলে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে আনন্দ কাজ করে। প্রতি বছর যখন রোজা আসতো তখন মসজিদগুলো থাকতো কানায় কানায় পরিপূর্ণ।
কিন্তু এবছর করোনা ভাইরাসের কারনে নেই তেমন কোন আনন্দ, মসজিদেও নেই তেমন মুসল্লি। মুসল্লিরা বাসাতেই ইবাদত করছে। থমকে গেছে সব কিছু,গোটা বিশ্বে এক অদ্ভূত রকমের পিনপতন নিরবতা বিরাজ করছে। আসছে শুধু সর্তকতার বাণী। প্রতিবছর রোজায় সব জায়গায় কম বেশি ইফতার মাহফিল হতো, রোজা উপলক্ষে আয়োজন করা হতো বিভিন্ন অনুষ্ঠান,নেতারা তাদের কর্মিদের সাথে ইফতার মাহফিলে মতবিনিময় করতো । কিন্তু এবছর কোথাও কোন আয়োজন নেই। সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছে,দরকার ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না।এক ধরনের অচল অবস্থা বিরাজমান।
কারো মনে কোন আনন্দ নেই,আছে শুধু ভয় ও সর্তকতা।এগুলো সব কিছুই করোনা ভাইরাসের প্রভাবের কারনে। তাই সাময়িক প্রেক্ষাপটে বলা যায়, রোজা ও করোনা দুটি বিপরীত শব্দ।



