রাজগঞ্জে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউপি সদস্য আব্দুল গফুরের নেতৃত্বে বিশাল মিছিল

17

অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ(যশোর) : বাংলাদেশ আওয়ামীলীগ নেতা ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গফুর এর নেতৃত্বে আজ সোমবার বিকাল ৪ টায় কোমলপুর বাজার থেকে নৌকার বিজয়ের লক্ষ্যে বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি কোমলপুরের প প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় আব্দুল গফুর নেতাকর্মী ও সমার্থকদের উদ্যেশে তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সোনার বাংলাদেশ উপহার দিয়েছেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।

তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রনি বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৪ নং যুবলীগ সভাপতি মোশারেফ হোসেন মোশা, ইউপি সদস্য ইউছুফ আলী, তরিকুল ইসলাম, মোমিন হোসেন, শফিকুল ইসলাম, আকবর হোসেন, কাজল হহোসেন, আব্বাস হোসেন, ফিরোজ হোসেন, মাসুদ রানা, শওকত হোসেন, শাহিনুর হোসেন, বাসার হোসেন, তুষার হোসেন, আওয়ামীলীগ নেতা খালেদুর রহমান টিটু,রেজাউল হোসেন, জামাল হোসেন, চিত্ত, রায়হান হোসেন, সিরাজুল ইসলাম, রিপন হোসেন, সহ প্রমূখ।