রাজগঞ্জে গাছের ধাক্কায় জীবন গেল ভ্যান চালক রশিদের

13
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

সরদার জিল্লুর, ষ্টাফ রির্পোটারঃ নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জীবন গেলো ভ্যান চালক আব্দুর রশিদের (৫৫)। বৃহস্পতিবার সকাল ০৮ ঘটিকার সময় মনিরামপুরের রাজগঞ্জের জামতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থানে মারা যায় রশিদ। নিহত রশিদ ভাড়া খেটে বাড়ি ফিরছিল।

তার গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার হাটুনী গ্রামে। সাথে থাকা আর এক ভ্যান চালকের সাথে কথা বলে জানা যায় রশিদের পাখি ভ্যানে অতি মাত্রায় গতি ছিল, টার্নিং পয়েন্টে এসে সে ভ্যানটি নিয়ন্ত্রনে রাখতে না পারার কারনে সজোরে রাস্তার পাশের খৈ গাছের সাথে ধাক্কা লাগে। নিহত রশিদের এক স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ খবর লেখা পর্যন্ত লাশ মনিরামপুরের রাজগন্জেই আছে, লাশটি তার নিজ বাড়িতে আনার কার্যক্রম চলছে।