রাজগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণা ও পথ সভা অনুষ্ঠিত

20

অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ( যশোর): আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বি এন পি, জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী স্বপন ভট্রাচার্য্য পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সামসুল হক মন্টুর নেতৃতে ঝাঁপা ইউনিয়ন পরিষদ থেকে কয়েক শত নেতাকর্মী নিয়ে এক যোগে ইউনিয়নের কোমলপুর, হানুয়ার, খালিয়া, ষোলখাদা, চন্ডীপুর, রাজগঞ্জ, মল্লিকপুর, দোঁদাড়িয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,চেয়ারম্যান সামসুল হক মন্টু, ঝাঁপা ইউপি সভাপতি মাষ্টার খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কওসার আহমেদ, এ্যাডভোকেট বশির খান, চাকলাদার আবুল বাশার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য আব্দুল গফুর।

এই সময় উপস্থিত ছিলেন গোলাম রসুর চন্টা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, শিপন সরদার, ইউপি সদস্য ইউছুফ আলী, আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, শাহানারা বেগম, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মোশা, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম,আওয়মীলীগ নেতা খালেদুর রহমান টিটু, রেজাউল ইসলাম, যুবলীগ নেতা অমেদ আলী, হাবিবুর রহমান, আবু বক্কার সিদ্দিক, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।