যশোর-৬ কেশবপুর আসনে ৭ জনের মনোনয়ন ফরম জমা

69
যশোর-৬ কেশবপুর আসনে ৭ জনের মনোনয়ন ফরম জমা

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়ন ফরম জমা দানের শেষ দিনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিভিন্ন দলের ৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় সহকারী রিটর্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন করেন।

বুধবার উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান জানান, বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ বিশ্বাস, জাকের পার্টির মনোনীত সংগঠনের উপজেলা শাখার সভাপতি সাইদুজ্জামান শহিদুল, স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকন। এ সময় স্ব স্ব প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।