আজিজুর রহমান, কেশবপুর থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ কেশবপুরে ধানের শীষ প্রতীকের মতবিনিময় সভা শহরের মাইক্রো ও প্রাইভেট সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সহসভাপতি অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপিসহ ২৩ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, মাইক্রো সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইব্রাহীম হোসেন, আকরাম হোসেন, মাইক্রো ড্রাইভার শ্রী লক্ষন দাস, শহিদুল ইসলাম, মিঠু গাজী, রুবেল হোসেন, মিজানুর রহমান, যুবদলের আলমগীর সিদ্দিক, ছাত্রদলের শেখ শিপন, মেহেদী বিশ্বাস, মাসুম বিল¬াহ, খায়রুল ইসলাম প্রমুখ।
সংসদ সদস্য পদপ্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রদান করতে হবে। আমার দল বিএনপিকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্ল¬াহ।



