জাকির হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:যশোর বেনাপোলে আল-আমিন হোসেন নয়ন (২৭) নামে এক ব্যাবসায়ীকে হত্যা করেছে।২৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাড়ীর পিছনে গলায় তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যা করার সময় যাতে শব্দ করতে না পারে তার জন্য মুখের মধ্যে কাপড় দিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছে।
যশোর বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর উত্তর পাড়া ২ নং ওয়াডের মৃত:মিজানুর রহমানে ছেলে আল-আমিন নয়ন(২৭)। নিহতের ছোট ভাই জানায় রবিবার দিন গত গভীর রাতে কে বা করা বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায়। আমরা মনে করছি পাশেই আছে এই ভেবে ঘুমিয় পড়ি। সকালে উঠে দেখি ঘড়ের দরজা ও গেট খোলা।রুমে গিয়ে দেখি আমার ভাই রুমে নাই।খোঁজা খোঁজি করতে দেখতে পাই বাড়ির পাশেই আমার ভাইকে কে বা কাহারা হত্যা করে ফেলে রেখে গেছে।
সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর উত্তর পাড়া গ্রাম থেকে নয়নের লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ এবং আলামত হিসাবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা করেছে । আল- আমিন হোসেন নয়ন(২৭) বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে ইনচার্যের ট্যান্ডেল হিসাবে কাজ করত এবং পাশা পাশি ভারতীয় বিভিন্ন আইটেমের পণ্য আমদানি করত।এছাড়া নিত্য হাট মার্কেটে পাটনারের একটা ব্যবসা আছে বলে স্থানীয়রা জানান।
বেনাপেল পোর্ট থানার ওসি মামুন খান বলেন,আলামত হিসাবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা এ হত্যা কান্ডের সাথে জড়িত আছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।



