আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপির নব-গঠিত আহবায়ক কমিটির নব-নির্বাচিত আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম ও যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনকে কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী রেজা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু প্রমুখ।



