নিজস্ব প্রতিনিধি: দেশে এই প্রথম বারের মত প্রকাশিত হল শহরে’র বাইরে, যশোর সদরের ইছালী ইউনিয়ন থেকে শিক্ষার্থীদের উপযগী “তরুপল্লব” ম্যাগাজিন গতকাল ইছালী ইউনিয়নের সচিব আব্দুল আলীম প্রধান অতিথি হিসাবে এ ম্যগাজিনের উদ্বোধন করেন।প্রতি ছয় মাস পর পর বের হবে এ ম্যগাজিন এবার বৈশাখ-আশ্বিন সংখ্যা বের হল।এ ম্যাগাজিন টির প্রকাশক ও সম্পাদক দৈনিক যশোর, অনলাইন নিউজ পোর্টাল লাল সবুজের কথার যশোর সদর প্রতিনিধি ও জাতীয় পাক্ষিক কৃষি বিপ্লব পত্রিকার যশোর জেলা প্রতিনিধি কবি ও সাংবাদিক মাসুম বিল্লাহ। তিনি আমাদের প্রতিনিধিকে বলেন। আমাদের ম্যাগাজিনে শিক্ষার্থীদের আঁকা ছবি,লেখা কবিতা,গল্প, কৌতুক ইত্যাদি স্থান পাবে। এক দিকে যেমন শিশুরা চিত্ত বিনোদন পাবে অপার দিকে তাদের প্রতিভা বিকাশের সুযগ মিলবে।এ ম্যাগাজিন টি বের করতে আমার নিজের থেকে অনেক খরচ হয় তার পরও শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমি এটি করে থাকি। এ পত্রিকাতে যদি কোন শিক্ষার্থী লেখা;আঁকা দিতে চাই তাহলে পুর্ণ ঠিকানা বিদ্যালয়ের নাম লিখতে হবে এ ঠিকানায় E-masumjessorej@gmail.com



