যশোরে যুবককে কুপিয়ে ও বোমা মেরে হত্যা

31

যশোর প্রতিনিধি : যশোরে মামুন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়েছে। এসময় আরিফ হোসেন (২৮) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার। আহত আরিফ হোসেন ঘোপ বাবলাতলা এলাকার বজলু খলিফার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, মামুন সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার রাসেলের চায়ের দোকানে বসেছিলেন। এসময় তার ওপর হামলা হয়। তাকে কুপিয়ে ও বোমা হামলা করে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে কি না তদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানান, মামুনের শরীরের বিভিন্ন স্থানে কোপ ও বোমা হামলার চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।