যশোর”আমরা ধূমপান করিনা শ্রোতা ইউনিট” শিক্ষার্থীদের উদ্দীপনা যোগাল।গত ৩১ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিক ও জাতী শোক দিবস উপলক্ষে যশোর সদরে অবস্তিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ধুমপান করিনা শ্রোতা ইউনিটের উদ্দোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচনা লেখা ও নির্ধারিত বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করে।
এ প্রতিযোগীতায় বিজয়ী হয়েও যারা ওই দিন (অনুষ্ঠানের স্থান)ইছালী মডেল কলেজে এসে পুরস্কার নিতে পারেনি। সেই সকল শিক্ষার্থীদের স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফাত গতকাল পুরস্কর পৌছে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ নিজে এ পুরষ্কার পৌঁছে দেন।
উল্লেখ্য ৩১ আগস্ট মুল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব নূরে আলম মিলন অধ্যাক্ষ ইছালী মডেল কলেজ,বিশেষ অতিথি জনাব জহির ইকবাল নান্নু চেয়ারম্যন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ।সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ।এ সময় সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


