মোহাম্মদ নাসিম কে ছিলেন?

131

মো. জাবের হোসেন ।।  মোহাম্মদ নাসিম দেশের একজন নামকরা প্রবীণ রাজনীতিবিদ।। তিনি আওয়ামীলীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দ্বায়িত্বে ছিলেন। তিনি আজ শনিবার ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ নাসিমের জন্ম সিরাজগঞ্জ জেলায় তৎকালীন পূর্ববঙ্গ-পাকিস্তান অধিরাজ্যে ১৯৪৮ সালের ২ এপ্রিল। তার পিতা মো. মনসুর আলী (১৬ জানুয়ারি ১৯১৯ – ৩ নভেম্বর ১৯৭৫) একজন আইনজীবি, রাজনৈতিক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যার ফলে নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন।

মোহাম্মদ নাসিমের মাতা আমেনা মুনসুর।দুই ভাইয়ের মধ্যে তিনি একজন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তিনি ১৯৯৬-২০০১ সালেও স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

মোহাম্মদ নাসিম জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম বিবাহিত এবং তিন সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ। মোহাম্মদ নাসিম ১৩ ই মে ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।