নিজস্ব প্রতিনিধি ।। সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র, বর্তমান সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু সেনা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য সরদার মুজিব।
তিনি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে মিশশে আছে মোহাম্মদ নাসিমের নাম। তাঁর পিতা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিম অসামান্য অবদান রেখেছেন।
শোকবার্তায় সরদার মুজিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


